April 11, 2026, 11:27 am

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুত রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

১০ এপ্রিল (শুক্রবার) রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা এই জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জের তিনানীপাড়া এলাকায় পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে নিজস্ব দোকানে জ্বালানি তেল মজুত রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন জামরুল মিয়া। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় তার দোকান থেকে ১১৫ লিটার ডিজেল ও ৬ লিটার অকটেন জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে জামরুল মিয়াকে জরিমানা করা হয়েছে।

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা