জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে একটি দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের দাম্বুলের মোড়ে সোলায়মানের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করা হচ্ছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান সংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল মজুদ করা হয়েছিল। এ অপরাধে দোকান মালিক সোলায়মানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার ।