April 2, 2026, 10:31 am

শ্রীবরদীতে ট্রাঙ্কবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি তালাবদ্ধ কাপড়ের ট্রাঙ্ক (স্টিল বক্স) থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাঙ্কটি নামিয়ে রেখে দ্রুত সরে পড়ে। এতে আশপাশের মানুষের মধ্যে সন্দেহ ও কৌতূহল তৈরি হয়। পরে ট্রাঙ্কের কাছাকাছি গেলে দুর্গন্ধ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাঙ্কের তালা ভেঙে ভেতরে বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো মরদেহটি দেখতে পায়। দীর্ঘ সময় পড়ে থাকার কারণে মরদেহটি ফুলে গিয়ে চেহারা বিকৃত হয়ে গেছে, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর মরদেহটি ট্রাঙ্কে ভরে এখানে ফেলে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী বিনা বেগম জানান, সকালে একটি পিকআপ থেকে কয়েকজন ব্যক্তি ট্রাঙ্কটি নামিয়ে রেখে যায়। তাদের কাছে জানতে চাইলে তারা পরে এসে নিয়ে যাওয়ার কথা বলে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখনো মরদেহের পরিচয় নিশ্চিত করা

মোহাম্মদ আসাদ–স্টাফ রিপোর্টার

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা