March 9, 2026, 10:27 am

বকশীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

মোহাম্মদ আসাদ-জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে বকশীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলেম-ওলামা ও হাফেজদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় আলেম-ওলামা, হাফেজ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

শনিবার ( ৭মার্চ ) অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে আলেম-ওলামা ও হাফেজদের সম্মান জানানো এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামা ও হাফেজদের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতার মাহফিলে ইমাম, হাফেজ ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শাহীন আল আমিন, সরকার আবদুর রাজ্জাক ও সরওয়ার জামান রতন, সাংবাদিক এইচ এম মূসা আলী, এমদাদুল হক লালন, আল মুজাহিদ বাব। এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ছালাম মাহমুদ, কোষাধ্যক্ষ উৎপল মহন্ত, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল হক, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, ক্রীড়া সম্পাদক মো. আসাদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ, প্রচার সম্পাদক রতন ইনতিসার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলমাছ আলীসহ আবু হোসেন বিপ্লব, ইমরান সরকার, আবু তাহের, লাভলু সরকার, রুবেল মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা