মোঃ মাজেদুল ইসলাম (মামুন), জেলা প্রতিনিধি, লালমনিরহাট।
লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত ও আলোকিত করতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়ি গামী সড়ক সংলগ্ন এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সদর লালমনিরহাটের সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব এবং মোঃ আব্দুল মতিন, অফিসার ইনচার্জ, সদর থানা, লালমনিরহাট।
অভিযানকালে একটি টি-স্টলের মালিক মোঃ আমজাদ হোসেনকে ৩,০০০ (তিন হাজার) টাকা নগদ জরিমানা করা হয়। এছাড়াও আরও চারজনকে একশত টাকা করে জরিমানা এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-
১) মোহাম্মদ রোকন (২২), পিতা: মোহাম্মদ মোজাম্মেল
২) মোঃ রায়হান (২৭),
পিতা:আব্দুল মজিদ
৩) মো: মমিনুল (২২),
পিতা:সিরাজুল ইসলাম
৪) সৌরভ ইসলাম-(২৩),
পিতা: রমজান আলী
উভয়ই রংপুর শহরের বাসিন্দা,
অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।