February 28, 2026, 11:21 pm

লালমনিরহাটে অবৈধভাবে সার মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা..

মো: মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধি :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুতের দায়ে এক সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ভোটমারী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভোটমারী ইউনিয়নের ‘মেসার্স আশরাফ আলী অ্যান্ড সন্স’-এর গুদামে অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স বহির্ভূত ও অবৈধভাবে সার মজুত রাখার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহীদ ইশরাক। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি ও পুলিশ সদস্যরা।

এদিকে প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানালেও জরিমানার পরিমাণে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা