মো.মাজেদুল ইসলাম (মামুন), জেলা প্রতিনিধি, লালমনিরহাট :
লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত ও আলোকিত করতে মধ্যরাতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়িগামী সড়কসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব। সার্বিক সহযোগিতায় ছিলেন সদর থানা, লালমনিরহাটের অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন।
অভিযানকালে একটি টি-স্টলের মালিক মো. আমজাদ হোসেনকে ৩,০০০ (তিন হাজার) টাকা নগদ জরিমানা করা হয়। এছাড়া আরও চারজনকে একশত টাকা করে জরিমানা এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—
মোহাম্মদ রোকন (২২), পিতা: মোহাম্মদ মোজাম্মেল;
মো. রায়হান (২৭), পিতা: আব্দুল মজিদ;
মো. মমিনুল (২২), পিতা: সিরাজুল ইসলাম;
সৌরভ ইসলাম (২৩), পিতা: রমজান আলী।
তারা সবাই রংপুর শহরের বাসিন্দা।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত রাখার দাবি