মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় কঠোর নজরদারির অংশ হিসেবে লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ইউএসএ তৈরী একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে,
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।