স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক,পিপিএম এর নেতৃেত্ব একটি চৌকস আভিযানিক দল ২৪/০১/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২০.৫০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন টাইগার মিল মাঠ ও সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাইকাশারী বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১০ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। তারা হলেনঃ ১। দেলোয়ার হোসেন (৫৬), পিতা-মৃত আবু বকর সিদ্দিক, সাং-মনোহরকান্দি শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। মাসুদ রানা (২৫), পিতা-মোঃ শাহজাহান, সাং-বউ বাজার শিমরাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। মোঃ দুলাল হোসেন (৩৯), পিতা-মৃত মফিজ মিয়া, সাং-ভোজেশ্বর, থানা-নড়িয়া, থানা-শরিয়তপুর, বর্তমান সাং-পূর্ব বক্সনগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মোঃ বিজয় (৩০), পিতা-মোঃ মোস্তফা, সাং-সিমলাই, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৫। মোঃ জুম্মন মোল্লা (৩০), পিতা-মমিন মোল্লা, সাং-সিমলাই, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৬। শাকিল (২৮), পিতা-গোলাম হোসেন, সাং-পশ্চিম রেহাকুল, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ; ৭। মোঃ হৃদয় (১৬), পিতা-ওসমান বাবুর্চী, মাতা-কুলছুম বেগম, সাং-বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম সদর, জেলা-চট্টগ্রাম, বর্তমান সাং-বাগমারা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৮। মোঃ হৃদয় (১৮), পিতা-মেহের আলী, সাং-বাগমারা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৯। আলেয়া বেগম (৬০), পিতা-মৃত আম্বর আলী, মাতা-মৃত সাজফুল বেগম, সাং-সানারপাড় বাগমারা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ১০। মোসাঃ ফারজানা আক্তার (২৫), পিতা-মৃত আঃ রহিম বাদশা, মাতা-আলেয়া বেগম, সাং-সানারপাড় বাগমারা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ১১। রাবেয়া আক্তার (২৫), পিতা-মৃত আব্দুর রহিম বাদশা, গ্রাম-বাগমারা, থানা- সিদ্দিকগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১২। শাকিল (২২), পিতা-মৃত আলমগীর, গ্রাম- শিমরাইল, থানা- সিদ্দিকগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ এবং ১৩। টিটু (৩০), পিতা- মৃত শুকুর আলী, গ্রাম- শিমরাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। অতঃপর গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ৪০০ পুড়িয়া হিরোইন, ৩০০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট আসামিদের হেফাজত থেকে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৪ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ইতোপূর্বে মাদকের মামলা রুজু করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।