January 12, 2026, 10:57 pm

আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।

মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ জানুয়ারি লালমনিরহাট জেলা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ সংগঠক। তার নৃশংস হত্যাকাণ্ড দেশব্যাপী গণতন্ত্রকামী মানুষের জন্য গভীর উদ্বেগ ও শোকের কারণ।
বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করার অপচেষ্টা চলছে। এসব অপকৌশলের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল চলাকালে হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা