April 19, 2026, 3:34 pm

ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে বাবা

সুমন হাসান বাপ্পি ঠাকুরগাঁও থেকে…..

ঠাকুরগাঁও সদর উপজেলায় ‘বাকবিতন্ডার জের ধরে’ কাঠ দিয়ে পিটিয়ে বাবাকে খুন করার ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান আতিক বলেন, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় প্রয়াত সিদ্দিক আলীর ছেলে। আটক হাসিবুল ইসলাম ওরফে হাসু (৩২) নিহতের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান আতিক বলেন, সোমবার ভোর রাতে ফজরের নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন নুর ইসলাম। এসময় হাসিবুল ইসলাম বাবার পথরোধ করে এবং কাঠ দিয়ে নুর ইসলামের মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হাসিবুল ইসলাম পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দিনাজপুরের রাণীবন্দর এলাকায় নুর ইসলামের মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজন জানায় গত রোববার ছেলে হাসিবুল ইসলামের সাথে তার বাবা নুর ইসলামে বাকবিতন্ডা হয়। এই বাকবিতন্ডাকে কেন্দ্র করেই সম্ভবত এই হত্যাকান্ড ঘটতে পারে। তারপরও আ মরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে ঘটনার মূল রহস্য বেড়িয়ে আসবে।

নিহত নুর ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা