মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাটজেলা প্রতিনিধি:১৮ ডিসেম্বর ২০২৫ ইং লালমনিরহাটের,এল জি ই ডি মিলনায়তন কক্ষে সামাজিক সংগঠন ‘পথ’র আয়োজনে রক্তদাতা সন্মাননা অনুষ্ঠান হয়,অনুষ্ঠানে সংগঠনের সকল রক্ত দাতাদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়,এ সময় আমন্ত্রিত অতিথি
এ কে এম মমিনুল হক বলেন,রক্ত অমূল্য সম্পদ, আপনার দেয়া রক্তেই বাঁচাতে পারে একজন মুমূর্ষু রোগীর জীবন,সেই রোগী হতে পারে পরিবারের উপার্জনকারী অভিভাবক,সকল রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন,সেই সাথে প্রতি বছরই এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সভাপতি : মেহেদী হাসান জুয়েল
আমন্ত্রিত অতিথি : একেএম মমিনুল হক
: মো: আফজাল হোসেন
: মিজানুর রহমান মিজান
: আলাউদ্দিন আল আজাদ
: শামস ই রহমান নুপুর
: জয়নাল আবেদীন স্বপন