January 16, 2026, 6:26 am

পিরোজপুরে সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা

পিরোজপুর প্রতিনিধি :সোমবার(১ ডিসেম্বর) পিরোজপুর সদর উপজেলাধীন শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে ব্যক্তিগত কাজে গেলে পূর্ব আক্রোশের জেড় ধরে সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা চালায় জুজখোলা গ্রামের কুখ্যাত মাদক সম্রাট বাদশা শিকদার ও তার ক্যাডার বাহিনী।
এই ঘটনার জেরে এলাকা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

ঘটনার বিবৃতিতে মাইনুল ইসলাম মামুন বলেন বেশ কয়েকদিন আগে জুজখোলা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন ,সেই মানববন্ধনের সংবাদ সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করার ফলে বাদশা শিকদার ও সেজান সিকদার তার উপরে ক্ষিপ্ত হয় এবং বিভিন্নভাবে হুমকি-দামকি দিয়ে আসছিলো,তারই পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত কাজে স্ত্রী সহ জুজখোলা গেলে তার উপর অতর্কিত হামলা চালায় বাদশা বাহিনী।এতে সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের বাম হাত ভেঙে যায় এবং ডান হাত,বুক,মাথা ও পিঠের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন,সাথে থাকা তার সহধর্মিনীও শারিরীকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন।পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে মাইনুল ইসলাম মামুনকে ভর্তি করা হয় ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এনিয়ে পিরোজপুর সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী জানান তার উপরে অতর্কিত হামলা যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিয়ে যেন প্রমাণ করে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলে এমন দুর্ঘটনার শিকার হতে হবেনা।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা