মো: মাজেদুল ইসলাম মামুন লালমনিরহাট জেলা প্রতিনিধি:লালমনিরহাট জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান লালমনিরহাট জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়,৩০/১১/২০২৫ খ্রিঃ তারিখে
লালমনিরহাটে উপস্থিত হলে জেলা পুলিশ, লালমনিরহাটের পক্ষ থেকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট।
এসময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
পুলিশ সুপার মহোদয় দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে অত্র জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাটসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, লালমনিরহাট সহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।