March 7, 2026, 9:33 am

ভোট নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাাঁও) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত স্বৈরাচার সরকার একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের আপোষহীন নেত্রীকে ৭ বছর জেলে রেখেছে। তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য অনেক নিল-নকশা করেছিল কিন্তু তিনি দেশ ছেড়ে যায় নাই। স্বৈরাচারী সরকার কিন্তু দেশ ছেড়ে ঠিকই চলে গেছে।

শনিবার (৮ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের থানার ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণায় জনম্পৃক্ততার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও গণ প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা