April 19, 2026, 5:09 pm

নারায়ণগঞ্জে ডিসির নাম ব্যবহার করে প্রতারণা, একজন গ্রেপ্তার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নাম ও ছবি ব্যবহার করে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম মঙ্গলবার (৪ ন‌ভেম্বর) ফতুল্লা মডেল থানায় এ বিষয়ে একটি এজাহার দায়ের করেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল নম্বর ০১৩৪০৯৬৪৮১৫ থেকে ডিসি নারায়ণগঞ্জের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ট্রুকলারে বিভিন্ন লোকজনকে চাকরি দেওয়ার কথা বলে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা নিচ্ছে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)–এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনস্পেক্টর মো. এনায়েত হোসাইনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
ওই দিন রাত ৯টা ৫ মিনিটে ডিবি পুলিশের দল ফতুল্লার খানপুর এলাকা থেকে প্রতারক মো. রিয়াজ হোসেন (৩৭)-কে গ্রেপ্তার করে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ডুবের দিয়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে প্রতারণার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা