January 14, 2026, 9:05 pm

ফতুল্লা কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোকবার্তা

ফতুল্লার কাশিপুর ইউনিয়ন বিএনপির সদস্য, কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৩বারের নির্বাচিত মেম্বার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের পিতা তোফাজ্জল হোসেন ফকির মেম্বার (৭০) গত ২১/১০/২০২৫ইং তারিখ দিবাগত রাত ২টায় বার্দ্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
২২/১০/২০২৫ইং তারিখ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার তোফাজ্জল হোসেন ফকির মেম্বার অত্যন্ত জনপ্রিয় একজন সমাজ সেবক ছিলেন। জীবদ্দশায় তিনি সর্বক্ষণ জনসেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সমাজের প্রতি তার অবদানের জন্য মানুষ তাকে বার বার জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। ফকির সাহেবের মৃত্যুতে কাশিপুর ইউনিয়নবাসী একজন ভালো মানুষকে হারালো। আমি তোফাজ্জল হোসেন ফকির সাহেবের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবার ও আত্মীয় স্বজন এর সাথে সহমর্মিতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তোফাজ্জল হোসেন ফকির মেম্বারকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা