July 7, 2026, 2:52 am

যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তারাই অসুর অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ৩০ জুলাই ২০২৫ (মঙ্গলবার): নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ মঙ্গলবার বিকেলে
থেকে শুরু করে রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।

তিনি পূজার আনন্দ ভাগাভাগি করতে এবং সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির বার্তা দিতে এসব মণ্ডপে যান।

পরিদর্শনকৃত মন্দিরসমূহ:
তিনি প্রথমে ২ নং ঢাকেশ্বরী দেব মন্দির, ইব্রাহিম টেক্সটাইল মিলস, গোদনাইল । শ্রী শ্রী হরিসভা মন্দির, চিত্তরঞ্জন কটন মিলস ।
: শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, আচার্য বাড়ি, চিত্তরঞ্জন ।
নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দির ।
গোদনাইল হাজারীবাগ দুর্গা মন্দির (দক্ষিণ)
: গোদনাইল হাজারীবাগ উত্তর জেলেপাড়া সার্বজনীন দুর্গা মন্দির।সহ মোট ৮ টি সুজা মন্ডপ পরিদর্শন করেন।

অধ্যাপক মামুন মাহমুদের বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি ধর্মীয় উৎসব আমাদের জাতীয় ঐতিহ্য। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ধর্ম যার যার, দেশটা সবার—এই চেতনা নিয়েই বিএনপি সবসময় সব ধর্মাবলম্বীদের পাশে আছে। তিনি পূজা আয়োজকদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপনের প্রশংসা করেন এবং সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় পূজারি ও আয়োজকদের প্রতিক্রিয়া
তার উপস্থিতিতে উপস্থিত পূণ্যার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বলেন, “সম্প্রীতির এমন বার্তা আমাদের উৎসবকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা