January 15, 2026, 9:49 pm

শ্রীপুরে করোনা সংক্রামণ রোধে প্রশাসনের ব্যাপক তৎপরতা।

জিল্লুর রহমান সাগর বিশেষ প্রতিনিধি ;সরকারি ঘোষণা অনুযায়ী সারাদেশে করোনা সংক্রামণ রোধে সপ্তাহ ব্যাপী
লকডাউনের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলাতেও উপজেলা প্রশাসন ও পুলিশ
প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে । লকডাউনের প্রথম দিন থেকে
শুরু থেকে প্রশাসনের কর্মতৎপরতা, জনসচেতনতামূলক প্রচার-
প্রচারণা, মোবাইল কোর্ট ও অভিযান চলছেই । শ্রীপুর উপজেলা নির্বাহী
অফিসার মোঃ ইয়াছিন কবীর, সহকারি কমিশনার (ভুমি)

হাছিনা মমতাজ ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান ও গণপরিবহণে
চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করা হচ্ছে । আজ মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিনে
যাত্রীবাহী দুরপাল্লার বা লোকাল কোন পরিবহন না চললেও সকাল থেকেই যাত্রীবাহী
অটোটেম্পু ও ব্যাটারী চালিত ইজিবাইক ছিল চোখে পড়ার মতো । দুপুর ১২টার
দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর নেতৃত্বে শ্রীপুর-
মাগুরা সড়কের টেম্পু ষ্ট্যান্ড ও কুমার নদের ব্রিজ এলাকায় চেকপোষ্ট বসিয়ে প্রায়
অর্ধশত যাত্রীবাহী ইজিবাইক ও অটোটেম্পু আটক করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর বলেন, সরকারি নির্দেশনা
মোতাবেক এ অব্যাহতভাবে চলতেই থাকবে। তাই করোনা সংক্রামণ রোধে
সবাইকে সচেষ্ট হওয়ার জন্য আহবান করেন।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা