September 23, 2026, 12:06 pm

নিউইয়র্কে বিল ও হিলারি ক্লিনটনের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ

নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের ২০২৬ সালের বার্ষিক সম্মেলনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তিনি।

ক্ষুদ্রঋণ ধারণার শুরুর দিকের সমর্থকদের মধ্যে ছিলেন বিল ক্লিনটন। আরকানসাসের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় ১৯৭৯ থেকে ১৯৮১ এবং ১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ইউনূসের সঙ্গে কাজ করেন। সে সময় রাজ্যটিতে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল কীভাবে প্রয়োগ করা যায়, তা নিয়ে উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় নিম্নআয়ের মানুষের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কর্মসূচি গড়ে তোলার কার্যক্রম এগিয়ে যায়।

ক্ষুদ্রঋণের অন্যতম প্রবক্তা হিসেবে হিলারি ক্লিনটনের নামও উল্লেখ করা হয়। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য মোকাবিলায় ক্ষুদ্রঋণের ভূমিকা নিয়ে তিনি বিভিন্ন সময়ে কথা বলেছেন।

১৯৯৫ সালে মেয়ে চেলসিকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফরের সময় হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেন। ওই সফরে তিনি গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং এর মাধ্যমে নারী ও তাঁদের পরিবারের ওপর এর প্রভাব সম্পর্কে ধারণা নেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা