September 3, 2026, 3:33 pm

পাঁচবিবিতে স্বল্প মূল্যে চাল বিক্রয়

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় করা হচ্ছে। উপজেলার গরিব-অসহায় কার্ডধারী পরিবারকে ৩০’কেজি করে চাল দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার উপজেলার ১৬’টি পয়েন্টে এক যোগে এ কর্মসূচির চাল বিক্রয় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দিন মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে চাল বিক্রয় করতে দেখা যায়। খাদ্য বান্ধব কর্মসূচির মুল ডিলার মোঃ কাদেরী কিবরিয়ার পক্ষে অনুমতিক্রমে মোঃ রায়হান কবীর এলাকার গরিব অসহায় পরিবারের মাঝে চাল বিক্রয় করছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম বলেন, উপজেলায় মোট ১০ হাজার ২২৪টি পরিবারের মাঝে স্বল্প মূল্যের চাল বিক্রয় করা হচ্ছে। তিনি আরও বলেন, অনিয়ম রোধে প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োজিত আছেন। পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকেও প্রতিটি বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।

খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের মানুষ ন্যায্য দামে চাল পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান উপকারভোগীরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা