August 24, 2026, 6:50 pm

বাইডেন সমর্থকদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। গণমাধ্যমে এ ঘোষণা আসার পরই বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় সমর্থকের আনন্দ উচ্ছ্বাস। বিভিন্ন সড়কে, পার্কে, বাড়ির বারান্দায় নেচে গেয়ে আনন্দ প্রকাশ করছেন বাইডেন সমর্থকেরা। রয়টার্সের ছবিতে সেই চিত্র…

গণমাধ্যমে ডেমোক্রেটিক প্রার্থী জো-বাইডেনের বিজয়ের ঘোষণা আসার পর তাঁর সমর্থকদের উচ্ছ্বাস। ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র, ৭ নভেম্বর

গণমাধ্যমে ডেমোক্রেটিক প্রার্থী জো-বাইডেনের বিজয়ের ঘোষণা আসার পর তাঁর সমর্থকদের উচ্ছ্বাস। ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র, ৭ নভেম্বর
 ছবি: রয়টার্স
জো-বাইডেনের বিজয়ের ঘোষণায় তাঁর এক সমর্থক ট্রাম্পের বিদায় সম্পর্কিত এক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।ম্যানহাটন,নিউইয়র্ক সিটি, ৭ নভেম্বর

জো-বাইডেনের বিজয়ের ঘোষণায় তাঁর এক সমর্থক ট্রাম্পের বিদায় সম্পর্কিত এক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।ম্যানহাটন,নিউইয়র্ক সিটি, ৭ নভেম্বর
ছবি: রয়টার্স
ওয়াশিংটনে বাইডেনের সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস। ব্ল্যাক লাইভস মেটার প্লাজা, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ৭ নভেম্বর

ওয়াশিংটনে বাইডেনের সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস। ব্ল্যাক লাইভস মেটার প্লাজা, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ৭ নভেম্বর
ছবি: রয়টার্স
নিজ শহর ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের সমর্থকেরা আনন্দে রাস্তায় নেমে আসেন। ৭ নভেম্বর

নিজ শহর ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের সমর্থকেরা আনন্দে রাস্তায় নেমে আসেন। ৭ নভেম্বর
ছবি: রয়টার্স
নির্বাচনে বিজয়ী হলে যে স্থানে উদ্‌যাপন করা হবে সেখানে দেশের পতাকা হাতে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছে দুই শিশু। উইলমিংটন, ডেলাওয়্যার, যুক্তরাষ্ট্র, ৭ নভেম্বর

নির্বাচনে বিজয়ী হলে যে স্থানে উদ্‌যাপন করা হবে সেখানে দেশের পতাকা হাতে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছে দুই শিশু। উইলমিংটন, ডেলাওয়্যার, যুক্তরাষ্ট্র, ৭ নভেম্বর
ছবি: রয়টার্স

এই বিভাগের আরও খবর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা