June 12, 2026, 8:09 pm

মসজিদে মাইক ও এমপ্লিফায়ার উপহার দিলেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সুবিধার্থে মাইক ও এমপ্লিফায়ার উপহার প্রদান করেছেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে মসজিদ কর্তৃপক্ষের হাতে এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত মুসল্লিরা মসজিদের প্রয়োজনীয় সাউন্ড সিস্টেম সরবরাহ করায় সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নতুন মাইক ও এমপ্লিফায়ার স্থাপনের ফলে আজান, নামাজ এবং ধর্মীয় অনুষ্ঠান পরিচালনায় সুবিধা হবে।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুসল্লিদের সেবায় সামান্য অবদান রাখতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা