May 31, 2026, 8:26 am

পাঁচবিবির রতনপুরে ঈদ পূর্ণমিলনী-২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবির রতনপুরে ঈদ পুনর্মিলনী ও বাঙালি জাতির হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগীতা-২৬ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ঈদের তৃতীয় দিন রতনপুর স্কুল মাঠে দিনব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যদিয়ে এবারের ঈদ উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্কুল কলেজ ও এলাকার যুবক সহ সব বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এরপর মধ্যে আগের যুগের কিছু উল্লেখযোগ্য কার্যকলাপ নতুন প্রজন্মের নিকট তুলে ধরা হয় যা কখনো তারা দেখেনি। এরমধ্যে ছিল দলবেঁধে পলই দিয়ে নদী খাল বিলে মাছ স্বীকার, ঢেঁকিতে ধান ভাঙ্গা, শ্রমিকরা কাজের অবসরে হুকায় তামাক সেবন করা সহ স্বাধীনতা যুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা ও পাকিস্তান বাহিনীর কার্যকলাপ। ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে এসব দেখে সব বয়সের মানুষ দিনটি আনন্দের সাথে কাটায়। ঈদ পুনর্মিলনীর আয়োজনটি প্রাণবন্ত করতে এলাকার ছোট-বড়‌ প্রায় ৫’শ জন নারী-পুরুষ রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

রতনপুর ক্লাব এন্ড লাইব্রেরীর আয়োজনে খেলাধুলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মতিন সরকার মন্টু, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আবু নাছের চৌধুরী ফরহাদ, ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত মোঃ সাইদুল ইসলাম প্রামানিক, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ প্রামানিক, সম্পাদক মোঃ হাসান আলী, জেলা ছাত্রদল নেতা মোঃ আল ইমরান মন্ডল ও মোঃ মোস্তাফিজুর রহমান সুমন।

সবশেষে স্থানীয়দের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা