May 31, 2026, 5:30 am

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আশরাফুল ইসলাম,সম্পাদক সোহেল রানা

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সামাজিক ও মানবিক সংগঠন বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের ৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটিতে মো. আশরাফুল ইসলাম সভাপতি এবং মো. সোহেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০মে ) প্রকাশিত অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে এলাকার সমাজসেবক, শিক্ষিত তরুণ, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের নেতারা জানান, মানবিক সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে নতুন কমিটি কাজ করবে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সোহেল রানা।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফয়সাল ইবনে নূর, জুবাইদুল ইসলাম বাবু, এম. রাসেন, মো. আদিল হক, রকিবুল ইসলাম রাফি, শহিদুল্লাহ কায়সার, সাইফুল ইসলাম মোশারফ, সাজ্জাদ হোসেন নিরব, মো. আসলাম মিয়া, আব্দুল মান্নান, রাজন, সজিব হোসেন জয়, মো. শামস উদ্দিন, এ. এল. রাকিব, মো. সেলিম, মো. রাশেদ আলী, ছানেয়ার হোসেন ছানু, রাশেদুজ্জামান নয়ন, সুহেক রানা ও করিমুজ্জামান রনি।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বদরুল ইসলাম, রিমন মিয়া ও উজ্জ্বল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক মো. সজিব মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোহান মিয়া, অর্থ সম্পাদক নূর হোসেন, সহ-অর্থ সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রাকিব হোসেন রুবেল, প্রচার সম্পাদক বেলাল হোসাইন রাব্বি এবং সমাজকল্যাণ সম্পাদক ইমরুল হাসান শুভ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংস্কৃতিবিষয়ক সম্পাদক উজ্জ্বল, যুব ও ক্রীড়া সম্পাদক রবিন, আইনবিষয়ক সম্পাদক বায়েজিদ হাসান, সহ-আইনবিষয়ক সম্পাদক আসলাম মিয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নবিন মিয়া, পরিবেশ ও বৃক্ষরোপণ সম্পাদক লিমন মিয়া, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জাকিরুল ইসলাম, মহিলা সম্পাদক সেলিনা আক্তার, ধর্মবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক জিহাদ হোসেন (জনি) এবং সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক মাহিম ইসলাম দায়িত্ব পেয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাসান আলী, মোবারক হোসেন অনিক, ফয়সাল, শহিদুর ইসলাম সবুজ, স্বপন, আসিফ মিয়া, রাসেল মিয়া, জাহিদুল ইসলাম সজিব, আবির খন্দকার, মেজবাউল ইসলাম সিয়াম, জিহাদ সরকার, মাসুদ পারভেজ, শরীফ মিয়া, জাহিদ হাসান জিতুন, বাবুল মিয়া, আমির হামজা, আলামিন, রাজন মিয়া, স্বপন মিয়া, নুর নবী ও বাবু।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে নির্বাহী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মানবকল্যাণে নতুন যাত্রা
নবগঠিত কমিটির নেতারা বলেন, “বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট কেবল একটি সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি সামাজিক উদ্যোগ। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমরা কাজ করে যেতে চাই।”
তাঁরা আরও জানান, এলাকার তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট এলাকার অন্যতম সক্রিয় ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। গ্রামের তরুণ সমাজকে এগিয়ে নেওয়া এবং মাদক ও জুয়া নির্মূলে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা