পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির সহ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। শনিবার সকালে পাঁচবিবি স্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় তারা।
আজকের এই শোকাবহ দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা করছি।
এছাড়াও দলীয় নেতাকর্মীরা স্লোগান দেয় স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকি মহীপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান সহ অনেকেই।
পরে দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করেন।