June 24, 2026, 6:38 pm

মার্কিন জাহাজে ইরানের হামলা

পারস্য উপসাগরে রোববার মার্কিন মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ ‘নেহা’ দুইটি ইরানি ড্রোনের হামলার শিকার হয়েছে। সেফসি গ্রুপের চেয়ারম্যান এসভি আনচান ফক্স নিউজ ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন জাহাজে আঘাত হানে এবং আরেকটি আঘাত হানতে পারেনি। তবে হামলার সময় কার্গো জাহাজটি খালি ছিল এবং দোহার কাছে নোঙ্গর করা ছিল।

জাহাজে থাকা ২৩ নাবিকের কেউ আহত হননি বলে ফক্স নিউজ নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। এতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা