May 2, 2026, 1:13 pm

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার -৫

গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের বিশেষ অভিযানে মোট মাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত এর মধ্যে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন, ডাকাতি মামলার ১ জন, চুরির মামলার ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি রয়েছে।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে) থানা পুলিশের একটি বিশেষ দল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। পাশাপাশি ডাকাতি ও চুরির মামলার আসামি এবং একটি ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাইদুল ওরফে সাইফুল (২২), নাইম ইসলাম (১৮), আপেল মাহমুদ (৩৬), মোহাম্মদ আহসান কবীর এবং সাইফুল ইসলাম (৩২)। তারা সবাই বিভিন্ন এলাকা থেকে আটক হয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা