April 28, 2026, 5:42 pm

লালমনিরহাটে দুর্যোগের অনুদানেও অনিয়মের অভিযোগ!

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দেওয়া সরকারি অনুদান বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।

জানা যায়, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়। তবে অভিযোগ উঠেছে, বাড়িতে যাওয়ার পর অর্ধেক ভাগ নিচ্ছেন হারাটি ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম।

তিনি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে জানা যায়, হারাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কানিপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোছা. বিউটি আক্তার (৪২) অভিযোগ করে বলেন,
“সরকার যে সাহায্য দিয়েছে, তার অর্ধেক দিতে হয় মো. মাইদুল ইসলামকে—টিন ও টাকার ভাগ হিসেবে।”

এ বিষয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে একই ধরনের অভিযোগ করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা