প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ( ২২ নভেম্বর ) সেনবাগ থানাধীন ডুমুরুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন এবং এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা সহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন- ১️. মোঃ মহিন উদ্দিন (৩০) – পিতা মৃত আবু তাহের, মাতা নুর নাহার, সাং—কৈয়াজালা, ডুমুরুয়া ইউপি। পেশায় সিএনজি ড্রাইভার, ইয়াবা পরিবহনে জড়িত।
২️. মোঃ জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রী (৩৫) – পিতা মৃত আব্দুল গফুর, সাং—জয়নগর, কাদরা ইউপি। পেশায় ইয়াবা ডিলার হিসেবে পরিচিত।
৩️. জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫) – পিতা মৃত সানু মিয়া, সাং—কৈয়াজালা, ডুমুরুয়া ইউপি।
এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে আরও দুইজন পলাতক ইয়াবা ব্যবসায়ীর নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরবর্তীতে এসআই মোঃ বেলাল হোসেন বাদী হয়ে সেনবাগ থানায় মামলা নং-০৬, তারিখ ২২-১১-২০২৫, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করেন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) এসএম মিজানুর রহমান বলেন, “মাদক নির্মূলে সেনবাগ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে আমরা শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছি।”