April 19, 2026, 9:43 am

ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, ঘরে বসে থাকলে চলবে না।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে তাই ঘরে বসে থাকলে চলবেনা। সবাইকে ষড়যন্ত্র কাড়ি দের প্রতিহত করার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় যারা অত্যাচার জুলুম নির্যাতন লুটপাট করে সন্ত্রাস কায়েম করেছে তাদের বিচার হতে হবে। তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

শনিবার (২১ সেপ্টম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মাদানি নগর এলাকায় নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজ লুটপাট নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গিয়াস উদ্দিন।

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন করে যেতে হবে। অন্তর্বর্তী সরকার ও এই প্রশাসনকে সবরকম সহযোগিতা করতে হবে। কোনো ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।

স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় এই গডফাদারের জন্ম হয়েছিল তাদের দোসররা এখনো সক্রিয় তারা মানুষের অধিকার করে নিয়েছিল ১৭ বছর পর আমারা প্রান খুলে কথা বলতে পারছি।

তিনি আরো বলেন, দলের স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। যারা অত্যাচার নির্যাতন চালিয়ে সন্ত্রাসী করেছে, তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেয়া যাবে না। তাদের ব্যাপারে কোনো রকম সুপারিশ করা যাবে না। সে হোক কারো আত্মীয়, ভাই বন্ধু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মাজেদুল ইসলাম সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

মাহমুদ গোলাম মোস্তফা মেম্বার সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

মোঃ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
রওশন আলী চেয়ারম্যান সহ সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
সভাপতি মোহাম্মদ তৈয়ব হোসেন ৩ নং ওয়ার্ড বিএনপি। সহ অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা