January 22, 2026, 1:32 pm

কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল জব্দ।

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল এবং চায়না চাই জাল জব্দ।

শনিবার (১২ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২ মার্চ ২০২২ দুপুর ১২০০-১৫০০ ঘটিকা পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ শামস সাদেকিন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ০৫ টি কারেন্ট জালের দোকান এবং ০১ টি গুদাম ঘর তল্লাশী করে আনুমানিক ০৬ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল এবং ০৪ হাজার পিস চায়না চাই জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হক, নারায়ণগঞ্জ এবং সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা