March 11, 2026, 6:05 am

বিমানবন্দর থেকে ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।*

*প্রেস বিজ্ঞপ্তি* গত ১৮জানুয়ারি মঙ্গলবার আনুমানিক ১২৫০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার বিমানবন্দর থানাধীন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটক সংলগ্ন ফুটওভার ব্রীজের নীচে জনৈক নিজাম-উল হোসেন এর মালিকানাধীন ফাস্টফুডের দোকানের সামানে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ সোহেল রানা (২১), পিতা- মো. আজমুল হক, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং ২) মোছাঃ জুলেখা আক্তার (২০), স্বামী-মোঃ তহুরুল ইসলাম, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে আটক করে। এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ১৭৩ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল ফোন এবং ০৩ টি সীম কার্ড উদ্ধার করা হয়।

৩। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা