August 24, 2026, 10:55 pm

শার্শায় উপজেলায় চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃংখলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, বেনাপোল পোর্ট থানার (ওসি) তদন্ত রাসেল, বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রতন কুমার দেবনাথ, কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন,মহিলা ভাইচ চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বিজিবি কর্মকর্তাগন, শার্শা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসেল ইসলাম, দেশের সংবাদ পত্রিকার প্রতিনিধি মুক্তার হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার শার্শা প্রতিনিধি আশরাফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা