August 24, 2026, 8:50 pm

সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নং ওয়ার্ড আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃসিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের আম্বর আলী পেপার মিলগেট আটি এলাকায় নাসিক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার লক্ষ্যে নাসিকের ২৭টি ওয়ার্ডে আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাসিক ৪ নং ওয়ার্ডে এ কর্মী সভার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সভায় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ,মহিলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। নাসিক ৪নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আব্দুর রহিম মুন্সী সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন,জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আঃ মতিন মাস্টার,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল,সাধারণ সম্পাদক এড. খোকন সাহা,যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (বিএসসি), সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান প্রমূখ।এসময় বক্তারা বলেন, দেশে বিদেশে বসে আমাদের মাতৃ ভূমি নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সকলকে সজাগ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা