September 17, 2026, 3:52 am

রাধানগর ফুটবল টুর্নামেন্ট-২৬ শুভ উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং এলাকায় ক্রীড়া চেতনা জাগ্রত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগরে ফুটবল টুর্নামেন্ট-২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।

“খেলাধুলার জন্য খেল, মাদক সেবন থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটের শুভ উদ্বোধন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জি: মোঃ আরিফুল ইসলাম নয়ন, বিশিষ্ট মৎস্য চাষী আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম শাহিন ও অনুষ্ঠানের সার্বিক আয়োজক পৌর ছাত্রদল নেতা আগামীতে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাকিব সরদার সহ অনেকেই।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং এলাকায় ক্রীড়া চেতনা জাগ্রত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগরে ফুটবল টুর্নামেন্ট-২৬ অনুষ্ঠিত হয়। পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।

“খেলাধুলার জন্য খেল, মাদক সেবন থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটি সাজানো হয়েছে। খেলার মাধ্যমে এলাকার যুবসমাজকে সুস্থ বিনোদন দেওয়াই মূল লক্ষ্য।

আয়োজক কমিটি রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি ক্রীড়াপ্রেমী সকলকে টুর্নামেন্টে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানায়। উল্লেখ্য খেলাধুলারখেলাধুলার প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন রামতনু একাদশ বনাম ফেনতাড়া একাদশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা