April 19, 2026, 5:03 pm

রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় তিতাস অফিসে সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদদাতা : রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় যাত্রামুড়া তিতাস গ্যাস অফিসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পাশাপাশি বৈধ গ্যাস গ্রাহকরা বকেয়া বিল পরিশোধ না করায় তাদের লাইনও বিচ্ছিন্ন করা হয়। জানা যায়, অবৈধ গ্যাস সংযোগ ও দীর্ঘদিন বকেয়া বিল পরিশোধ না করায় তিতাস কর্তৃপক্ষ সংযোগ গুলো বিচ্ছিন্ন করে। সন্ত্রাসীরা যাত্রামুড়া তিতাসের লোকাল অফিসে এসে গ্যাস সংযোগ দিতে বললে তিতাস কর্তৃপক্ষ বলে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার প্রশ্ন আসেনা এবং যাদের গ্যাস সংযোগ বৈধ তারা দীর্ঘদিন যাবৎ বিল পরিশোধ না করলে তাদেরও গ্যাস সংযোগ দেওয়া হবেনা বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত আরো সন্ত্রাসীরা মিলে তিতাস কর্মকর্তাদের মারধর করে ও অফিসে ব্যাপক ভাংচুর চালায়। পরে রুপগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোঃ নুরুল্লাহ বলেন, কোনভাবেই অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের ছাড় দেওয়া হবেনা। আর বৈধ গ্রাহক যারা রয়েছে তারা নিয়ম মোতাবেক বিল পরিশোধ করলে তাদের গ্যাসং সংযোগ দেওয়ার ব্যাপারে বিষয়ে বিবেচনা করবে তিতাস কর্তৃপক্ষ। আলী ইকবাল মোঃ নুরুল্লাহ আরও বলেন, তিতাস অফিসে যারা ভাংচুর ও হামলা চালিয়েছে সিসি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং অতি দ্রæত তাদের আইনের আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে কোন মূল্যে অবৈধ গ্যাস সংযোগ শূন্যের কোঠায় নামিয়ে আনার নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাব
তারিখ ঃ-২৭.০৫.২০২১

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা