কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানি অর্থ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।
এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে বার্তা সংস্থাটি এ তথ্য দিয়েছে।
সূত্রটি এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাযর ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’র ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছে।
রয়টার্স লিখেছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, অর্থ ছাড়ের বিষয়টির সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিতের সম্পর্ক রয়েছে।