April 10, 2026, 9:50 am

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ভারতের স্থায়ী শান্তির প্রত্যাশা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, আশা করি এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি নিয়ে আসবে। হরমুজ প্রণালী দিয়ে অবাধ বাণিজ্য প্রবাহেরও আহ্বান জানিয়েছে ভারত।
বিবৃতিতে ভারত তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, পশ্চিম এশিয়ায় “চলমান সংঘাতের দ্রুত অবসানের জন্য সংলাপ ও কূটনীতি অপরিহার্য।”
সামুদ্রিক পথের কৌশলগত গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা হরমুজ প্রণালীর মাধ্যমে “নৌ চলাচলের অবাধ স্বাধীনতা এবং বিশ্বব্যাপী বাণিজ্যের প্রবাহ” প্রত্যাশা করে।
এই সংকীর্ণ জলপথটি বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ। ভারত এই সংঘাতের ব্যাপক মানবিক ও অর্থনৈতিক প্রভাবের ওপর গুরুত্বারোপ করে উল্লেখ করেছে যে, এটি “অত্যধিক দুর্ভোগ” সৃষ্টি করেছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নেটওয়ার্ক ব্যাহত করেছে। ক্রমবর্ধমান সংঘাত বন্ধ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ভারতের এই বিবৃতিটি এসেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা