August 24, 2026, 7:56 pm

সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ভ্যাকু ব্যক্তিগত কাজে ব্যবহার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল ধনকুন্ডা বাড়িপাড়া এলাকায় মিয়া মোহাম্মদ জামানা (৪৮) নামে এক ব্যক্তি রাতের আধারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভেকু ব্যবহার করে মাটি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। নিজের ব্যক্তিগত কোন ব্যবসা কিংবা চাকুরী না থাকা সত্তে¡ও এলাকায় বেশ প্রভাব রয়েছে ঐ ব্যক্তির। স্থানীয়দের মতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভির দোহাই দিয়ে সে এমন কাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতি দিন রাতে ডিএনডি প্রজেক্টের চলমান খাল খননের মাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভেকু ব্যবহার করে নিজের বাড়িতে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন মিয়া মোহাম্মাদ জামান। কেউ তাকে কিছু বললে সিটি কর্পোরেশনের ঠিকাদার কামরুল হুদা বাবুর নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দরের প্রভাব দেখায়। স্থানীয়রা আরো জানান, মিয়া মোহাম্মদ জামানের ব্যক্তিগত কোন ব্যবসা নেই। সে কোন চাকুরীও করে না। তবুও সে কীভাবে এত প্রভাব আর অর্থের মালিক হয়েছেন প্রশ্ন এলাকাবাসীর। এসব বিষয়ে কথা বলতে মিয়া মোহাম্মদ জামানের মোবাইলে ফোন করা হলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে সিটি কর্পোশেনের ঠিকাদার কামরুল হুদা বাবুকে ফোন করা হলে তিনি ফোন ধরেন নি। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার একাধিক ব্যক্তি জানায়, অভিযুক্ত জামান এলাকায় সবসময় প্রভাব দেখিয়ে চলাফেরা করে। তাকে কেউ কিছু বলার সাহস পায়না। তার কোন বৈধ আয়ের উৎস নেই। সে কোন চাকুরী করেনা, নেই কোন ব্যবসাও। সে কামরুল হুদা বাবুর ঘনিষ্ট বলে এলাকায় পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে। তার এসব আচরণে উদ্বিগ্ন এলাকাবাসী। ####

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা