February 28, 2026, 11:27 pm

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে সাইরেন

ডেস্ক রিপোর্টার ।

ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার সকালে তেহরানসহ বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরপরই পাল্টা আঘাত হানে তেহরান।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পর বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়। তাই নাগরিকদের নিরাপত্তার স্বার্থে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা জরুরি। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে পাল্টা আঘাত হানার প্রস্তুতিতে রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে দেশটি।

 

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা