February 18, 2026, 10:27 pm

রমজানে বাজারদর সহনীয় রাখতে বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোহাম্মদ আসাদ-জামালপুর :

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য সহনীয় রাখতে বকশীগঞ্জ-এ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা-এর উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।

অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত এসব প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনায় বকশীগঞ্জ থানা পুলিশ-এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা, পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা