July 3, 2026, 9:21 am

লালমনিরহাটে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৩ এর অভিযানে গ্রেপ্তার।

মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটে প্রতারণা মামলায় পাঁচ বছর দুই মাসের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল শনিবার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৫১ মিনিটে লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সেশন মামলা নং-৫৫/২৩, ধারা-৪০৬/৪২০ এবং প্রসেস নং-৭২৯/২৫ অনুযায়ী পাঁচ বছর দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মর্তুজা আলী (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ মর্তুজা আলী কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার চকিদার পাড়া এলাকার বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

র‍্যাব-১৩ জানায়,
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি প্রতারণাসহ সকল অপরাধ দমনে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা