August 24, 2026, 7:57 pm

নির্বাচনী মাঠে খেলবেন আপনারা, আমরা রেফারির দায়িত্ব পালন করব”- খোকসায় পুলিশ সুপার জসিম উদ্দিন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মোঃ জসিম উদ্দিন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা থানা প্রশাসনের যৌথ আয়োজনে কুমারখালী উপজেলা পরিষদ সংলগ্ন আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-০৪ (খোকসা- কুমারখালি) আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের মতবিনিময় সভায় সংসদ সদস্য প্রার্থী ও তাদের সমর্থকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করে পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “নির্বাচনী মাঠে খেলবেন আপনারা, আমরা রেফারির দায়িত্ব পালন করব। সুতরাং পরিবেশ যদি কেউ নষ্ট করেন লাল কার্ড, হলুদ কার্ড প্রদর্শন করব। এমনকি মাঠ ছাড়াও হতে পারেন”। তিনি আরও বলেন, “অতীতের সকল সময়ের থেকে পুলিশ প্রশাসন এখন অনেক সুশৃঙ্খল ও সুসংগঠিত। নিরেপক্ষতা বজায় রাখতে আমরা ইতোমধ্যে বেশকিছু কৌশল অবলম্বন করেছি যেটা নির্বাচনী মাঠেই পরিলক্ষিত হবে”।

মতবিনিময় সভায় নির্বাচনী প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল পার্টির শহিদুল ইসলাম, বিএমজেপির তরুণ কুমার ঘোষ, এবি পার্টির আবু বক্কর সিদ্দীক, গণফোরামের অ্যাডভোকেট আব্দুল হাকিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আফজাল হোসেন, ইসলামি আন্দোলনের আনোয়ার খাঁন ও বিএনপির মেহেদী আহমেদ রুমী।

এ সময় খোকসা ও কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুই উপজেলার মুক্তিযোদ্ধা প্রতিনিধি, চব্বিশের ছাত্র আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরাসহ অন্যান্য শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচন উপহার দেয়ার বিষয়ে প্রশাসনের নিরেপক্ষতা ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা