এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :অদ্য ২০ ডিসেম্বর’২৫ খ্রি. তারিখ কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সভাপতিত্বে আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গির্জা ও চার্চের প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ মতামত উপস্থাপন করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ছাড়া আসন্ন বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বড়দিনের আনুষ্ঠানিকতা চলাকালীন সময়ে প্রতিটি চার্চে নিরাপত্তা জোরদার থাকবে তথাপিও কোন সমস্যা অনুভূত হলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য বলেন পুলিশ সুপার মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।