January 16, 2026, 6:29 am

বেগম রোকেয়া দিবস-২০২৫ ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :০৯-১২-২০২৫ ইং তারিখ বেলা ১১.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস-২০২৫ ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন্নেছা, জেলার শ্রেষ্ঠ জননী আনোয়ারা বেবী, অদম্য মাহমুদা আক্তার, শ্রেষ্ঠ নারী শিক্ষা ও চাকরি, শ্রেষ্ঠ অদম্য নারী আইরিন সুলতানা সহ আরো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন তিনি নারী জাগরণের অগ্রনী প্রতিক। তাঁর জন্য নারীরা আজ সবজায়গায় সম্মানের সঙ্গে বিবেচিত হচ্ছে। তিনি আরো বলেন, “প্রত্যেক অর্জনের পেছনেই নারীর অবদান রয়েছে। বাঙালি নারী জাগরণে বেগম রোকেয়া এর ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। তিনি নারী জাগরণের অগ্রদূত।”

নারী ও কন্যার প্রতি ঐক্য হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা