সোনারগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিঃ) পংকজ কুমার আচার্য সঙ্গীয় ফোর্স সহ ২৫/০৯/২০২৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে কুমিল্লা দিক হতে ঢাকা গামী “রূপান্তর মেঘনা সুপার সার্ভিস” পরিবহন নং- মেট্রো-ব-১৫-০৮৪২ বাসটিকে সংকেত দিয়ে থামালে সাথে সাথে উক্ত বাস হতে একজন ব্যক্তি একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ হাতে নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম-ঠিকানা (১) মোঃ রাকিব (২২), পিতা-মৃত মিঠুন, মাতা-মৃত পারভীন বেগম, সাং-কসবা তেতুয়া, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া বলে প্রকাশ করে। অতঃপর তার হেফাজতে থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।