August 24, 2026, 10:51 pm

মতলবে পানিতে ডুবে চার বছরের দুই শিশুর মৃত্যু  

আব্দুল মান্নান খান,মতলব প্রতিনিধিঃ মতলবে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন ও জান্নাত নামে ৪ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঐ দুই শিশুর মতলব উত্তর উপজেলার রামপুর খাঁন বাড়ির সিরাজ খান ও ইসমাইল খানের সন্তান। 

হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায়, ২০ অক্টবর সকালে মতলব উত্তর উপজেলার রামপুর খাঁন বাড়ীর সিরাজ খাঁনের ছেলে ইয়ামিন(৪) ও ইসমাইল খাঁনে মেয়ে জান্নাত (৪) সকলের অগোচরে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে যায় । বাড়ীর লোকজন তাদের খোজে না পেয়ে পাশের পুকুরে নেমে খোজতে থাকেন এবং তাদের চাচা নাসির ডুবম্ত অবস্হায় পানি থেকে উদ্ধার করেন। পড়ে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডাঃ প্রোপেন তাদের মৃত ঘোষনা করেন । 

 মৃত ইয়ামিন দুই ভাইয়ের মধ্যে ছোট এবং জান্নাত দুই বোনের মধ্যে ছোট। তারা সম্পর্কে চাচাতো জেঠাত ভাই বোন ।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা