August 24, 2026, 6:49 pm

রাজবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উৎযাপন করলেন মানবিক বাংলাদেশ

রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি পালন করেছেন: মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দরা।

মঙ্গলবার মানবিক বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আদম তমিজী হকের নির্দেশক্রমে, সকাল ১০ ঘটিকার সময় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ, কেক কেটে ও আলোচনা সভা করা হয় এবং অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করেন: মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দরা।

দৌলতদিয়া রেলষ্টেশন, লঞ্চঘাট , ফেরীঘাট ও বাসষ্ট্যান এলাকায় অসহায় ৩০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোঃ সোহেল রানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন: দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, মেহেদী আবু হাসান, সহকারী শিক্ষক- মোঃ মোতালেব হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক- আরিফা খাতুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক- মনা সালেহা, মোঃ শাহিনুর রহমান শাহিন, রিফাত হোসেন রকি, সাবেক দপ্তর সম্পাদক সুজন মাহমুদ, আমিরুল ইসলাম, সংগঠনের গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক- শাকিলা জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক- রুমোন আহমেদ জুয়েল, দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহীন খান ও সাধারণ সম্পাদক- সুজ্জল মাহমুদ, মিলন সরদার, হৃদয় মন্ডল, ইউসুফ ফকির সহ অন্যান্যরা প্রমুখ।

এসময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মমিন জানান, মানবিক বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজি হক এর নির্দেশক্রমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি পালন করেছি। আমরা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেছি, সংগঠনের সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভা করেছি এবং দৌলতদিয়া ঘাটে রেলস্টেশন, লঞ্চঘাট ফেরিঘাট ও বাসস্ট্যান্ডে আমরা অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।
মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আমরা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের প্রিয় নেতা আদম তমিজি হক কে বিশেষভাবে ধন্যবাদ জানাই।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা