August 24, 2026, 10:59 pm

বৈরী আবহাওয়াতেও জেলা পুলিশের করোনা সচেতনতামূলক কার্যক্রম থেমে নেই

শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা) যশোর জেলা পুলিশ বৈরী আবহাওয়াতেও করোনা সংক্রমণরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপাশি জনসাধারণের ভেতরে মাক্স বিতরণ কার্যক্রম ব্যপকভাবে চালিয়ে যাচ্ছেন। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় করোনা সংক্রমণরোধে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণের সক্রিয় অংশগ্রহণে সার্বক্ষণিক নিরলস পরিশ্রম চালিয়ে সচেতনতামূলক কার্যক্রম থেমে নেই। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণের নেতৃত্বে ২টি টিম শহরের বিভিন্ন এলাকায় এবং প্রতিটি থানার অফিসার ইনচার্জগণের নেতৃত্বে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সর্বসাধারণকে আরো বেশি সচেতন করতে সচেতনামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রচারণার শুরুতেই যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় হতে ২টি টিমে বিভক্ত হয়ে প্রচার-প্রচারণা শুরু করেন। একটি টিমের নেতৃত্ব দেন জেলা পুলিশের সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অপরটিতে নেতৃত্ব দেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সর্বসাধারণকে করোনা ভাইরাস সংক্রমণরোধে আরো বেশি সচেতন করতেই জেলা পুলিশের এই সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপাশি সর্বসাধারণকে মাস্ক ব্যবহারে আরো বেশি উদ্বুর্দ্ধ করে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, ‘খ’ সার্কেল মুকিত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবি) মোহাম্মদ মোস্তাাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার(প্রবি) আব্দুল্লাহ্ আল নোমান ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকার্তাবৃন্দ।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা